জাজিরায় সন্ধ্যার পর জোরদার মাদকবিরোধী অভিযান

শরীয়তপুর প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকবিরোধী অভিযানে জোরদার তৎপরতা শুরু করেছে পুলিশ। বিশেষ করে সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা,

2026-04-03T11:52:21+00:00
2026-04-03T11:52:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাজিরায় সন্ধ্যার পর জোরদার মাদকবিরোধী অভিযান
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১১:৫২ এএম   (ভিজিট : ৬২)
X

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকবিরোধী অভিযানে জোরদার তৎপরতা শুরু করেছে পুলিশ। বিশেষ করে সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক ও জনসমাগমস্থলে বাড়ানো হয়েছে নজরদারি। 

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে জাজিরা থানা পুলিশ।

স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল ও তল্লাশি কার্যক্রম দৃশ্যমানভাবে বেড়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানোর পাশাপাশি মাদক বিক্রেতা ও সেবনকারীদের শনাক্ত করতে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, মাদকমুক্ত জাজিরা গড়ে তুলতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এই কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

তিনি অভিভাবকদের প্রতি বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্ধ্যার পর সন্তানদের অবস্থান ও চলাফেরার বিষয়ে অভিভাবকদের খোঁজ রাখা জরুরি। পরিবার থেকেই সচেতনতা তৈরি না হলে মাদক প্রতিরোধ কঠিন হয়ে পড়বে।

এ ছাড়া স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘‘মাদক একটি সামাজিক ব্যাধি। তাই এটি প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাই আশপাশে কোনো মাদক সংক্রান্ত তথ্য থাকলে পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব।”

পুলিশের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, প্রশাসনের তৎপরতার পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে জাজিরাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy