প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম (ভিজিট : ১৮৫)

X
চট্টগ্রামের চন্দনাইশে চড়া দামে খুচরা দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার দেওয়ানহাট এলাকায় গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।
অভিযান সূত্রে জানা যায়, দোহাজারী পেট্রোলিয়াম নামক একটি প্রতিষ্ঠান ভোক্তা পর্যায়ে তেল সরবরাহ না করে রাতের আঁধারে চড়া মূল্যে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। বৃহস্পতিবার রাতে ড্রাম ভরে ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল নিয়ে যাওয়ার সময় বৈলতলী এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সাঈদের কাছ থেকে এই বিশাল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।
জব্দকৃত জ্বালানি তেল পৌরসভা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে জ্বালানি তেলগুলো নিলামে বিক্রি করা হবে বলে জানান এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা।