মান্দায় টাপেন্টাডলসহ মাদককারবারি আটক ৫

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় পুলিশের এক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদককারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার কালিকাপুর ইউনিয়নের

2026-04-03T17:28:18+00:00
2026-04-03T17:28:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় টাপেন্টাডলসহ মাদককারবারি আটক ৫
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ১২৮)
X

নওগাঁর মান্দায় পুলিশের এক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচ মাদককারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার কালিকাপুর ইউনিয়নের হুলিবাড়ি (মোজার মোড়) এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-পলাশ উদ্দিন (২৫), রইচ উদ্দিন (২২), এমদাদুল হক মিঠুন (৪৫), আবুল কালাম আজাদ (৩৫) ও জনি ইসলাম (৩৫)।

মান্দা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজনের নেতৃত্বে একটি টিম হুলিবাড়ি গ্রামের একটি লিচু বাগানে অভিযান চালায়। সেখানে মাদক কেনাবেচা ও সেবনের সময় এই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

তল্লাশিকালে তাদের কাছ থেকে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের সরঞ্জাম হিসেবে কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটার জব্দ করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৯০০ টাকা।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy