সারিয়াকান্দিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

সারিয়াকান্দি পৌরসভাধীন বাড়ইপাড়া এলাকার এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শাকিল (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

2026-04-03T20:58:29+00:00
2026-04-03T20:58:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারিয়াকান্দিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ১৩৫)
শ্রমিকের মৃত্যু
X

শ্রমিকের মৃত্যু

সারিয়াকান্দি পৌরসভাধীন বাড়ইপাড়া এলাকার এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শাকিল (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার  সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল সারিয়াকান্দি থানার বাগবেড় এলাকার সাখাওয়াত হোসেন সাক্কুর ছেলে।   

নিহত ব্যক্তির ফুফাতো ভাই রবিন আহমেদ বলেন, শুক্রবার সকালে তাঁরা দুজনই বাড়ইপাড়া এলাকায় নির্মাণাধীন দুইতলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এ সময় শাকিল ছাদে রড তুলতে গিয়ে পাশে বৈদ্যুতিক তারের সাথে রড লেগে যায় এতে পা পিছলে ভবনের পার্শ্বে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতরভাবে আহত হয়, সেখান থেকে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজে হাসপাতাল স্থানান্তর করে৷ অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যাওয়ার পথেই  তার মৃত্যু হয়। 

স্হানীয়দের সাথে কথা বলে ও সরেজমিনে গিয়ে জানাযায়, এই ভবটির কাজ চলছে তা একটি পাড়ায় যাওয়া আসার মুল রাস্তার সাথে অবস্থিত৷ ভবনে কাজ করার সময় শ্রমিকদের সেফটি গার্ডের যে নির্দেশনা রয়েছে তা এখানে একদম উপেক্ষা করা হয়েছে৷ এই ভবনে কোন প্রকার সেফটির ব্যাবস্হা না থাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাটি জানার পরে পুলিশ পাঠিয়েছিলাম। এটি একটি দুর্ঘটনা, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy