প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১:১৮ পিএম (ভিজিট : ৬০)

X
সরকারি দলের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
বিরোধী দলকে সতর্ক করে সরকারি দলের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সংসদে ওয়াকআউটের মাধ্যমে যেন ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ না পায়।
শনিবার (৪ এপ্রিল) সকালে ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতির আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
হুইপ বলেন, গণতন্ত্র এবং জাতীয় সংসদকে রক্ষা করতে হবে। সংসদে ওয়াকআউটের মাধ্যমে ফ্যাসিস্ট ফিরে আসার সুযোগ যাতে না হয়, বিরোধী দলকে তা মাথায় রাখতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, অতীত সময়ে ফ্যাসিস্টদের লোকজন ব্যাংক থেকে লাখ লাখ ও কোটি কোটি টাকা নিয়েছে।
বিএনপি সংস্কারের পক্ষে, সরকার সংবিধানকে সামনে রেখে সব ধরনের সংস্কার করতে চায় বলেও জানান তিনি।
গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি জানান, দ্রুত নাটোরে গ্যাস লাইন পৌঁছে দিতে সরকার কাজ করছে।