প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ৩২৪)

X
গোবিন্দগঞ্জে ৪২৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে আউশ,পাট,মুগডাল,তিল, হলুদ,ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়।
শনিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে কনফারেন্স রুমে সহকারী কমিশনার(ভুমি)তামশিদ ইরাম খানের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু প্রমুখ।
এ বছর ২০২৫-২০২৬ অর্থ বছরে চার হাজার দুই শত ৩০ জন চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।