চট্টগ্রামে বড় সাজ্জাদের সহযোগী ‘গলাকাটা বাচা’গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বড় সাজ্জাদ খ্যাত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীর সেকেন্ড ইন কমান্ড, হত্যাসহ ৭ মামলার আসামি সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে

2026-04-04T15:30:38+00:00
2026-04-04T15:30:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে বড় সাজ্জাদের সহযোগী ‘গলাকাটা বাচা’গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ৫৭)
হত্যাসহ ৭ মামলার আসামি সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।
X

হত্যাসহ ৭ মামলার আসামি সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বড় সাজ্জাদ খ্যাত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসীর সেকেন্ড ইন কমান্ড, হত্যাসহ ৭ মামলার আসামি সাদ্দাম হোসেন প্রকাশ গলাকাটা বাচা’কে (৩৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির বাসিন্দা।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডর দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। শনিবার গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’চট্টগ্রামে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

তিনি আরও জানান, গলাকাটা বাচা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় সাতটি মামলা রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy