চলতি মাসেই যেভাবে পাবেন টানা ৫ দিনের ছুটি

অনলাইন ডেস্ক

জাতীয়

চলতি এপ্রিল মাসে টানা ৫ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবী ব্যাক্তিরা।সরকারি ছুটি তালিকা অনুযায়ী, মাত্র দুই দিন

2026-04-04T20:38:59+00:00
2026-04-04T20:38:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলতি মাসেই যেভাবে পাবেন টানা ৫ দিনের ছুটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ১০৬)
টানা ৫ দিনের ছুটি
X

টানা ৫ দিনের ছুটি

চলতি এপ্রিল মাসে টানা ৫ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবী ব্যাক্তিরা।

সরকারি ছুটি তালিকা অনুযায়ী, মাত্র দুই দিন ম্যানেজ করতে পারলেই টানা ৫ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবী কমকর্তা–কর্মচারীরা।

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) থাকবে সরকারি ছুটি। এ অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৫ দিনের ছুটি। কারণ এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) রয়েছে সাপ্তাহিক ছুটি।

এর আগে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৭ দিন সরকারি ছুটি ছিল। গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত লম্বা এই ছুটি কাটানোর পর গত ২৪ মার্চ থেকে অফিস–আদালতে আবারও স্বাভাবিক কর্মতৎপরতা ফিরে আসে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy