বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি নিয়াজ, ফয়জুল সম্পাদক

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ে বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন /২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের তেতুঁলিয়া

2026-04-05T12:45:34+00:00
2026-04-05T12:48:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি নিয়াজ, ফয়জুল সম্পাদক
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৬ ১২:৪৮ পিএম  (ভিজিট : ১৪৬)
বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নিয়াজ আলী, ফয়জুল সম্পাদক
X

বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নিয়াজ আলী, ফয়জুল সম্পাদক

পঞ্চগড়ে বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন /২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ইএসডিও এর মহানন্দা ইকো কটেজে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মরগেন টি ইন্ডাষ্ট্রিজ নিয়াজ আলী চিশতী সভাপতি ও গ্রীন ফিল্ট টি ইন্ডাষ্ট্রিজ'র ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

দুপুরে  বাংলাদেশ বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম  আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এবং গঠনতন্ত্র অনুযায়ী এই কার্যনির্বাহী কমিটি দুই বছর মেয়াদ কাল দাযিত্ব পালন করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে পপুলার টি ফ্যাক্টরির আলমগীর হোসেন ও  বাংলা টি ম্যানুফ্যাকচারীর মো. শাহ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাজেদা রফিক টি গার্ডেনের মো. আসাদুজ্জামান ও ফারিষ্ট টি ফ্যাক্টরির সাইদুল হাসান প্রধান, কোষাধ্যক্ষ পদে সুপ্রিম টি ফ্যাক্টরির আনোয়ার হোসেন ও পরিচালক পদে নির্বাচিত হন মলি চা কারখানার মোখলেসুর রহমান, জামান এগ্রো টি ফ্যাক্টরির ওয়ারেস জামান, সুরমা পূর্নিমা টি ফ্যাক্টরির শেখ ফরিদ, মেঘা টি ফ্যাক্টরির জাহিরুল ইসলাম বাবলু ও এলিট গ্লোবাল টি ইন্ডাষ্ট্রির সেলিম মাহমুদ।

এ সময় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ হোসেন, পঞ্চগড় চা বোর্ডের ফার্ম সুপারভাইজার মেহেদী হাসান, জুবায়ের রহমান, স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি এবিএম আক্তারুজ্জামান শাহজাহান, পঞ্চগড় চেম্বারের পরিচালক হায়াতুন আলম, আব্দুস সামাদ পুলক, নুরুজ্জামান বাবু,  এবং ৩০ টি চা বাগানের মালিক,, ক্ষুদ্র চা বাগান মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

নির্বাচনের নতুন কমিটির সভাপতি নিয়াজ আলী চিশতী  বলেন, বট লীফ টি ফ্যাক্টরি ওনার্স এসোসিয়েশন দেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মানসম্মত চা উৎপাদন, ক্ষুদ্র চাষিদের ন্যায্য মূল্য এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবে নতুন কমিটি। পাশাপাশি ভ্যাট প্রত্যাহার, সহজ ঋন সুবিধা এবং চায়ের চোরাচালান রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় জোরদার করা হবে। 

সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম বলেন, সদস্য ও ক্ষুদ্র চা চাষিদের জন্য একটি সুশৃঙ্খল ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে আমরা সকল সদস্যদের সঙ্গে নিয়ে এক যোগে কাজ করবো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy