কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি, সাংবাদিকসহ আহত ৫

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের চিরাং মোড় সংলগ্ন শান্তিবাগের বাসিন্দা তাপস ব্যানার্জির বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও সাংবাদিকসহ

2026-04-05T12:56:18+00:00
2026-04-05T12:56:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি, সাংবাদিকসহ আহত ৫
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ পিএম   (ভিজিট : ১৭৩)
কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি, সাংবাদিকসহ আহত ৫
X

কেন্দুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি, সাংবাদিকসহ আহত ৫

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের চিরাং মোড় সংলগ্ন শান্তিবাগের বাসিন্দা তাপস ব্যানার্জির বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকালে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত। 

জানাগেছে, অগ্নিকান্ডের ঘটনায় ৪/৫টি ভাড়াটিয়া পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অন্যদিকে আগুন নেভাতে গিয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিস কর্মী আজিজুল হক,সংবাদকর্মী সালমান আহমেদ (হারুলিয়া), বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এ.এইচ.রনি কে রূহি, স্থানীয় ব্যবসায়ী সুমন (কান্দিউরা), চিরাং মোড়ের টিভি মেকানিক সজল বর্মন (রায়পুর) আহত হোন। এরমধ্যে সংবাদকর্মী সালমান আহমেদকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও স্থানীয়দের ভাষ্যমতে প্রায় অর্ধকোটির মতো জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়ে গেছে৷

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ কামরুজ্জামান বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের টিম নিয়ে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। তবে এর আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়৷   

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান , অগ্নিকান্ডের সময় আমি ময়মনসিংহে ছিলাম। পরে আমাদের লোকদের মাধ্যমে খোঁজখবর নিয়ে জেনেছি বিদ্যুতের শর্ট সার্কট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy