নতুন পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী। বেতন বৃদ্ধি ১০০-১৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।

2026-04-05T17:14:25+00:00
2026-04-05T17:14:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ১০০)
X

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) দুপুরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকটি দুপুর দেড়টার কিছু পর শুরু হয়ে বিকেল ৩টার আগেই শেষ হয়। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে বা এ বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা ছিল কিনা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৈঠক শেষে সাংবাদিকরা অর্থমন্ত্রীর মন্তব্য জানার জন্য অপেক্ষা করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

এদিকে নতুন পে-স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি ছয় দিনের কর্মসূচি পালন করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছিল। ওই কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, নতুন পে-স্কেল বাস্তবায়ন ২০২৬-২৭ অর্থবছরে গড়াতে পারে। এ ক্ষেত্রে ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনা বেশি প্রথমে মূল বেতন কার্যকর করা এবং পরবর্তীতে অন্যান্য ভাতা ও সুবিধা যুক্ত করা হতে পারে।







  বিষয়:   পে-স্কেল  বেতন কাঠামো  অর্থমন্ত্রী  প্রধানমন্ত্রী  সরকারি চাকরি  বেতন বৃদ্ধি  বাংলাদেশ অর্থনীতি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy