ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার সরাতে ৭ দিনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগরে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ ছাড়া অন্য কোথাও থাকা আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার ৭ দিনের মধ্যে সরাতে নির্দেশ দিয়েছে ডিএমপি।

2026-04-06T10:19:15+00:00
2026-04-06T10:19:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় ৭ দিনের মধ্যে অবৈধ নাইট কোচ কাউন্টার সরানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:১৯ এএম   (ভিজিট : ৬১)
X

রাজধানী ঢাকার ভেতরে নির্ধারিত তিনটি বাস টার্মিনাল ছাড়া অন্য কোথাও থাকা আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নগরবাসীকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বা রুট পারমিট ছাড়া পরিচালিত আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণ করা জরুরি হয়ে পড়েছে।

ডিএমপি জানায়, এসব অবৈধ কাউন্টার থেকে বাস পার্কিং, যাত্রী ওঠানামা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার ফলে শহরের সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে রাতের বেলাতেও রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

নির্দেশনায় বলা হয়েছে, গণবিজ্ঞপ্তি জারির সাত কার্যদিবসের মধ্যে রাজধানীর অভ্যন্তরে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ—এই তিনটি নির্ধারিত টার্মিনাল ছাড়া অন্য কোথাও আন্তঃজেলা বাস কাউন্টার পরিচালনা করা যাবে না। পাশাপাশি মহানগরের বিভিন্ন এলাকায় থাকা সব অবৈধ নাইট কোচ কাউন্টার সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে অপসারণ করতে বলা হয়েছে।

ডিএমপি আরও সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে কারাদণ্ড, অর্থদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল জব্দ করার মতো পদক্ষেপও অন্তর্ভুক্ত থাকতে পারে।











  বিষয়:   ঢাকা নাইট কোচ কাউন্টার  ডিএমপি নির্দেশনা  অবৈধ বাস কাউন্টার  ঢাকা যানজট  বাস টার্মিনাল ঢাকা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy