ধর্ম অবমাননা মামলায় বাউল আবুল সরকারের জামিন দিয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর আগে তার জামিন দুই দফায় নামঞ্জুর হয়েছিল।

2026-04-06T11:06:03+00:00
2026-04-06T11:06:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ৫৪)
X

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৮ ডিসেম্বর তার জামিন দ্বিতীয়বারের মতো নামঞ্জুর করা হয়। তারও আগে ২৩ নভেম্বর প্রথম দফায় জামিন শুনানি অনুষ্ঠিত হলেও সেদিনও আদালত জামিন আবেদন খারিজ করেন।

ঘটনার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

পরে ঘিওর উপজেলার এক ব্যক্তি বাদী হয়ে তার বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন। মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।




  বিষয়:   আবুল সরকার  হাইকোর্ট  জামিন  ধর্ম অবমাননা  মানিকগঞ্জ  বাউল শিল্পী  আদালত রায় 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy