প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১১:৩৬ এএম (ভিজিট : ৮৬)

X
প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
এদিকে একই দিনে উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় সংকোচন এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উক্ত বৈঠকে দেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।