প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:০৩ পিএম (ভিজিট : ১১৪)

X
সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষ
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির। তিনি বলেন, বৈঠকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
এ সময় তিনি মন্তব্য করে বলেন, অতীত সরকারের সময় ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল, বর্তমান প্রেক্ষাপটে তা আর একইভাবে এগিয়ে যাবে না। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো নির্দিষ্ট দলের ভূমিকা বা অবস্থান পরিবর্তিত হয়েছে।
উপদেষ্টা হুমায়ন কবির আরও জানান, পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।