দেবিদ্বারে শ্লীলতাহানির অভিযোগে রাজনৈতিক নেতা গ্রেপ্তার

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার দেবিদ্বারে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

2026-04-06T12:09:30+00:00
2026-04-06T12:09:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:০৯ পিএম   (ভিজিট : ৪৮)
কুমিল্লার দেবিদ্বারে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
X

কুমিল্লার দেবিদ্বারে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লার দেবিদ্বারে শ্লীলতাহানির অভিযোগে মেহেদী হাসান নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মেহেদী হাসান দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামের সিএনজি চালক আকাশ মিয়া পরিবারসহ ভাড়া থাকেন অভিযুক্ত মেহেদী হাসানের বাড়িতে। শনিবার সন্ধ্যায় আকাশ মিয়ার স্ত্রীকে বাড়িতে একা পেয়ে মেহেদী হাসান শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি টের পেয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন এবং অভিযুক্ত মেহেদী হাসানকে একটি ঘরে আটকে রাখেন। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে উপজেলা এনসিপির কয়েকজন নেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীর আপত্তি সত্ত্বেও জোরপূর্বক মেহেদী হাসানকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ  দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ভিংলাবাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রোববার তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





  বিষয়:   দেবিদ্বার শ্লীলতাহানি  মেহেদী হাসান গ্রেপ্তার  কুমিল্লা অপরাধ  নারী নির্যাতন মামলা  দেবিদ্বার থানা খবর  বাংলাদেশ অপরাধ সংবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy