পঞ্চগড়ে ১১ হাজার ভোল্ট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ মেকানিকের মৃত্যু

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের ধাক্কামারা এলাকায় ১১ হাজার ভোল্ট বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে।

2026-04-06T12:20:29+00:00
2026-04-06T12:20:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক পোলের তারে জড়িয়ে বিদ্যুৎ মেকানিকের মৃত্যু
তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ১৬১)
পঞ্চগড়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক পোলের তারে জড়িয়ে বিদ্যুৎ মেকানিকের মৃত্যু
X

পঞ্চগড়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক পোলের তারে জড়িয়ে বিদ্যুৎ মেকানিকের মৃত্যু

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক পোলের তারে জড়িয়ে শাহিন আলম ((৩০) নামে বিদ্যুৎ মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহীন আলম তেতুলিয়া উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

রবিবার (৫ এপ্রিল) বিকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নে গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন আলম তেতুলিয়া বুড়াবুড়ি ইউপির নারায়ণগঞ্জ গ্রামের জয়নুল হকের ছেলে।
পঞ্চগড় থানার পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, বিকেল ৫ টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনাটি ঘটে। সে সময় শাহিন পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় মেইন সড়কের সংগে বৈদ্যুতিক পোলে সংযোগ দেওয়ার কাজ করছিলেন। একপর্যায়ে খুটির উপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।




  বিষয়:   পঞ্চগড় দুর্ঘটনা  বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু  শাহিন আলম  বৈদ্যুতিক দুর্ঘটনা  তেতুলিয়া খবর  বিদ্যুৎ মেকানিক মৃত্যু  বাংলাদেশ দুর্ঘটনা সংবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy