প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম (ভিজিট : ১১২)

X
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে ফিরেছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সৌদি এয়ারলাইন্সের এসভি৮০৬ ফ্লাইটে তার মরদেহ বহনকারী বিমানটি সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এছাড়া নিহতের পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।
নিহত আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত ৮ মার্চ ইরান থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।