মধুখালীর হাটে পেঁয়াজের দাম হঠাৎ কমে কৃষক ক্ষতিগ্রস্ত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

মধুখালীর হাটে প্রচুর পেঁয়াজ আমদানির কারণে দাম হঠাৎ কমে ৮শ থেকে ৯শ টাকায় নেমে আসে। কৃষকরা ক্ষতিগ্রস্ত, উপজেলা কৃষি অফিসার আশা করছেন দাম দুই সপ্তাহের মধ্যে পুনরায় বাড়বে।

2026-04-06T15:10:08+00:00
2026-04-06T15:10:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুখালীতে পেঁয়াজের ব্যাপক আমদানীতে সড়কে জানজট, দাম কম হওয়ায় ক্ষতির মুখে কৃষক
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ৫৪)
মধুখালীতে পেঁয়াজের ব্যাপক আমদানীতে সড়কে জানজট, দাম কম হওয়ায় ক্ষতির মুখে কৃষক
X

মধুখালীতে পেঁয়াজের ব্যাপক আমদানীতে সড়কে জানজট, দাম কম হওয়ায় ক্ষতির মুখে কৃষক

মধুখালীতে পেঁয়াজের দাম পাওয়ার আশায় কৃষক সোমবারের হাটে ব্যাপক পেঁয়াজের আমদানী ঘটে। সকাল ৭টা থেকে শুরু হয় বাজারে পেয়াজ ক্রয় বিক্রয়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টা ব্যাপী যানজটের সৃষ্টি হয়। পেঁয়াজের ব্যাপক আমদানী হওয়ায় হঠাৎ করে প্রতিমণ পেঁয়াজ দাম কমে মাত্র ৮শ টাকা থেকে ৯শ টাকায় দাড়িয়েছে। এতে কৃষক ক্ষতির মুখে পরেছে। বিগত কয়েক হাটে আমদানি বেশি হওয়ায় দামের কমতি দেখা দিয়ছে। এতে চাষীদের মাথায় হাত। 

সোমবার উপজেলার বৃহত্তম পেঁয়াজের হাট মধুখালী পৌরসদরে পেঁয়াজ নিয়ে হাজির হয় বিভিন্ন প্রান্তের কৃষকরা। তিন থেকে চার সপ্তাহ আগে পাইকারি বাজারে প্রতিমণ পেঁয়াজ ১হাজার ২শ  টাকা থেকে ১ হাজার ৪শটাকায় বিক্রি হয়। আড়ৎদার মো.সাইফুল মোল্যা বলেন, গত হাটের তুলনায় পেঁয়াজ আমদানী অনেক বেশী হলেও পেঁয়াজের দাম হঠাৎ কমে যায়। উল্লেখ্য উপজেলার মেগচামী, কোরকদি, জাহাপুর,গাজনা,কামালদিয়া, নওপাড়া ও রায়পুর  ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে এবারে প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মোঃ মাহবুব এলাহী জানান, চলতি ২০২৫-২০২৬ মৌসুমে মধুখালীতে মোট মুড়িকাটা, দানা এবং হালিসহ সব মিলিয়ে ৬ হাজার ১‘শ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়। গত মৌসুমে মধুখালীতে সব মিলিয়ে মোট ৫হাজার ৫শ হেক্টর জমিতে বিভিন্ন জাতের পেঁয়াজের আবাদ করা হয়। 

গত বছরের তুলনায় এ বছর প্রায় ৬শ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ বেশী হয় এবং ফলনও ভাল  হয়েছে। কিছুদিন আগে পেঁয়াজের দাম ভাল থাকলেও হঠাৎ করে পেঁয়াজের দাম কমে যায়। চাষীরা অতিলাভের আশায় পেঁয়াজ বেশী জমিতে আবাদ করেছেন। পেঁয়াজের দাম অবশ্য দুই সপ্তাহের মধ্যে বাড়তে পারে বলে তিনি আশা করছেন।




  বিষয়:   মধুখালী  পেঁয়াজের দাম  কৃষক ক্ষতি  হাট বাজার  ঢাকা-খুলনা মহাসড়ক  পেঁয়াজের আবাদ  ২০২৫-২০২৬ মৌসুম  স্থানীয় কৃষি  পেঁয়াজের ফলন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy