উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান

আমিনুল ইসলাম (উত্তরা) ঢাকা

রাজধানী

উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৪টা

2026-04-06T16:45:22+00:00
2026-04-06T16:45:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযান
আমিনুল ইসলাম (উত্তরা) ঢাকা
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৯২)
উচ্ছেদ অভিযান
X

উচ্ছেদ অভিযান

উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রাজউক জোন-২ এর অথরাইজড কর্মকর্তা হাসানুজ্জামান। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথীর উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে উত্তরা ৬ নম্বর সেক্টরের আলাওল এভিনিউ এলাকায় একটি আবাসিক ভবনের অবৈধ বাণিজ্যিক অংশ ভেঙে ফেলা হয় এবং কয়েকটি দোকান সিলগালা করা হয়।

পরে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি ভবনের তৃতীয় তলার ছাদের অবৈধ অংশ অপসারণ করা হয়। পাশাপাশি আরও কয়েকটি বাড়ির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।

নির্বাহী মেজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী জানান,রাজধানীতে অনুমোদনবিহীন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy