মেহেরপুরে অবৈধ কীটনাশকের বিরুদ্ধে অভিযান, চেংগারা বাজারে পণ্য জব্দ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলায় অবৈধ ও ভেজাল কীটনাশকের বিরুদ্ধে অভিযান চালিয়ে চেংগারা বাজার থেকে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে কৃষি অফিস।

2026-04-06T16:50:54+00:00
2026-04-06T16:55:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাংনীতে ভেজাল ও অবৈধ কীটনাশকের বিরুদ্ধে অভিযান, কীটনাশক জব্দ
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৫০ পিএম  আপডেট: ০৬.০৪.২০২৬ ৪:৫৫ পিএম  (ভিজিট : ৬১)
গাংনীতে ভেজাল ও অবৈধ কীটনাশকের বিরুদ্ধে অভিযান,‌ কীটনাশক জব্দ
X

গাংনীতে ভেজাল ও অবৈধ কীটনাশকের বিরুদ্ধে অভিযান,‌ কীটনাশক জব্দ

মেহেরপুরের গাংনী উপজেলায় ভেজাল ও অবৈধ কীটনাশকের বিরুদ্ধে অভিযান চালিয়ে কীটনাশক জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। কৃষকদের ক্ষতি ও ফসল উৎপাদনে ঝুঁকি এড়াতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চেংগারা বাজারে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাজারের মেসার্স জিয়া ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ ও অনুমোদনহীন কীটনাশক জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে শক্তি প্লাস ৪ প্যাকেট, নিউ হীরা ৬ প্যাকেট, জিংক প্লাস ১৪ প্যাকেট, এমিস্টর টপ ৯ বোতল এবং নাঙ্গল মার্কা ১ প্যাকেট দস্তাসহ বিভিন্ন ধরনের কীটনাশক জব্দ করা হয়। এসব পণ্যের বৈধতা নিয়ে সন্দেহ থাকায় তা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান জানান, চার ধরনের অবৈধ কীটনাশক এবং একটি কীটনাশক পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে। পরীক্ষাগারে যাচাই শেষে 

কীটনাশকগুলো অবৈধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে ব্যবসায়িক লাইসেন্স বাতিল করা হতে পারে।




  বিষয়:   মেহেরপুর  গাংনী  কীটনাশক অভিযান  ভেজাল কীটনাশক  চেংগারা বাজার  কৃষি অফিস অভিযান  অবৈধ পণ্য জব্দ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy