প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৫০ পিএম (ভিজিট : ১১৮)

X
তলিয়ে গেছে ফসলি জমি
টানা অতিবৃষ্টি ও নেম আসা পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জের লাখাই উপজেলার ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ৬ হেক্টরসহ বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
এতে বোরো ধান উৎপদানের ব্ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
জানা গেছে গত কয়দিনের নেমে আসা ঢলের পানি নিম্নাঞ্চলে প্রবেশের ফলে এমনটা আশঙ্কা করচে কৃষক।
উল্লেখিত এলাকায় ফসলী জমি তলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি সেই সাথে এধরনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় কৃষকদের নতুন উদ্ভাবিত কৃষি এবং বীজের মাধ্যমে চাষাবাদে বিষয়টি তুলে ধরেছি।