মৌলভীবাজারে টমটম ও ব্যাটারিচালিত রিকশাচালকের দৌরাত্ম্য

মৌলভীবাজার প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারেসিএনজি চালিত টমটম, ব্যাটারি ও প্যাডেল চালিত রিকশা চালকদের দৌরাত্ম্যে জিম্মিদশায় পড়েছেন যাত্রীরা। গত রমজানের পর থেকেই চালকরা

2026-04-06T21:17:51+00:00
2026-04-06T21:17:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে টমটম ও ব্যাটারিচালিত রিকশাচালকের দৌরাত্ম্য
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:১৭ পিএম   (ভিজিট : ৩৯)
ব্যাটারিচালিত রিকশাচালকের দৌরাত্ম্য
X

ব্যাটারিচালিত রিকশাচালকের দৌরাত্ম্য

মৌলভীবাজারেসিএনজি চালিত টমটম, ব্যাটারি ও প্যাডেল চালিত রিকশা চালকদের দৌরাত্ম্যে জিম্মিদশায় পড়েছেন যাত্রীরা। গত রমজানের পর থেকেই চালকরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে। অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে প্রায়ই চালক এবং যাত্রীদের মধ্যে বাগবিতন্ডা-হাতাহাতির ঘটনা ঘটছে। 

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসককে জানানোর পরও প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন জরুরি প্রয়োজনে শহরের বিভিন্ন স্থানে দিনে-রাতে একাধিকবার যাতায়াতকারীরা হয়রানির শিকার হচ্ছেন। 

জানা যায়, অর্থলোভী সিএনজি চালিত টমটম গাড়ি চালকরা তাদের হালকা ধরনের গাড়িতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির ৮ জন যাত্রী বহন করে স্বল্প দূরত্বের ব্যবধানে জনপ্রতি ১০ থেকে ২০ টাকা এবং রাতে জনপ্রতি ৩০ থেকে ৫০ টাকা ভাড়া আদায় করছে। শহরের ভেতরে ও বাইরে চলাচল করতে গিয়েও নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ-তিনগুণ বাড়তি ভাড়া দিতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন স্থানীয়রা।

মৌলভীবাজার পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক রুবেল মাহমুদ এ বিষয়ে বলেন, ‘পৌর প্রশাসক হিসেবে আমার কিছু করার ক্ষমতা নেই। পৌরসভায় কোনো ম্যাজিস্ট্রেটও নেই। এখানে জেলা প্রশাসক স্যার যা সিদ্ধান্ত নেবেন তাই বাস্তবায়িত হবে।’

এ বিষয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল মুঠোফোনে বলেন, ‘ঢাকা থেকে সিলেটের আকাশপথে দূরত্ব কতটুকু? ঢাকা-সিলেট ৩ হাজার টাকার বিমান ভাড়া ১০ থেকে ১৫ হাজার টাকা নিচ্ছে। আপনি বলুন দূরত্ব কতটুকু? ওরা গরীব রিকশাওয়ালা কয় টাকা বেশি নিচ্ছে? আপনি টমটমে চড়বেন না- রিকশায় চড়বেন না! জ্বালানি তেলের দাম বাড়লে ওরা তো ভাড়া বাড়াবেই।’

জ্বালানি তেলের দাম বাড়েনি- প্রতিবেদকের মুখে একথা শুনে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না।’ 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy