বরিশালের বাকেরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ-এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর উপজেলায় বদলির আদেশ পাওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ইউএনও হিসেবে তিনি ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে বাকেরগঞ্জে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি উপজেলা প্রশাসনের পাশাপাশি পৌরসভাসহ একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
যোগদানের পর থেকে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ছাড়াও বাকেরগঞ্জ পৌর সভা সহ বেশ কয়েকটি অতিরিক্ত দ্বায়িত্ব পালন করেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। আবার নদীমাতৃক এই উপজেলায় যোগদান করেই সামলাতে হয়েছে বেসামাল রাজনৈতিক পরিস্থিতি ও দ্বায়িত্ব পালন করতে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে।
১৪ ইউনিয়ন ও একটি পৌর সভার প্রায় পাঁচ লাখ মানুষের জীবন মান উন্নয়নে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করতে দেখা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ কে। বাকেরগঞ্জ উপজেলায় অসংখ্য উন্নয়ন মূলক কাজ ও সৌন্দর্য বর্ধনে ল্যান্ডমার্ক ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে দেখা যায় এই কর্মকর্তাকে।
শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ বি এম গুলজার রহমান এবং সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।
বিদায়ী সংবর্ধনায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ হান্নান মিয়া, বক্তব্য রাখেন দুধলমৌ এ কিউ এম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র ইংরেজি শিক্ষক মোশাররফ হোসেন। সাংবাদিক গোলাম মোস্তফা তুহিন, সাবেক সভাপতি দুলাল মোল্লা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদায়ী সঙ্গীত পরিবেশন করা হয় ও মানপত্র পাঠ এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল তোরা দিয়ে শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক গন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদায়ী সংবর্ধনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের তার বিদায়ে এমন সংবর্ধনার আয়োজন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন আমি দেশের যেখানেই কর্মরত থাকি সুযোগ পেলেই বাকেরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের জন্য কাজ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষ উপজেলা প্রশাসন কে সহযোগিতা করেছেন বলেই কিছু ভালো কাজ করতে পেরেছি। তিনি উপস্থিত সকলের কাছে দোয়া চেয়েছেন যেন আমৃত্যু দেশ ও দেশের মানুষের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করতে পারেন।