এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা প্রস্তাব মন্ত্রণালয়ে, সুবিধা পাচ্ছেন ৩.৯ লাখ শিক্ষক

অনলাইন ডেস্ক

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে প্রায় ৩.৯ লাখ শিক্ষক-কর্মচারী এই সুবিধা পাবেন।

2026-04-07T12:26:10+00:00
2026-04-07T13:13:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অনুমোদন পেলে
প্রায় ৩ লাখ ৯০ হাজার শিক্ষক-কর্মচারী প্রথমবারের মতো পাবেন বৈশাখী ভাতা!
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:২৬ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ১:১৩ পিএম  (ভিজিট : ৩১২)
X

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তারা এই ভাতা পাবেন।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়।

মাউশির এক কর্মকর্তা জানান, মোট ৩ লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীর জন্য বৈশাখী ভাতার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অনলাইনে বেতন-ভাতার চাহিদাপত্র পাঠানো হয়। এরপর মাউশি তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড় করে। বৈশাখী ভাতার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি অনুমোদিত হলে দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ আরও বাড়বে।

প্রসঙ্গত, এতদিন সরকারি কর্মচারীরা বৈশাখী ভাতা পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এই সুবিধার বাইরে ছিলেন। এবার প্রথমবারের মতো তারা এই ভাতা পাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন।




  বিষয়:   শিক্ষা  মাউশি  এমপিও  বৈশাখী ভাতা  শিক্ষক-কর্মচারী  শিক্ষা মন্ত্রণালয় 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy