সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের হয়েছে। ঢাকায় গ্রেপ্তার ও মামলার বিস্তারিত জানুন।

2026-04-07T13:19:40+00:00
2026-04-07T13:19:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক অভিযোগ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:১৯ পিএম   (ভিজিট : ৯২)
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
X

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজধানী ঢাকাতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে এসব মামলা দায়ের করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়।

আজ মঙ্গলবার (৭এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। 

তিনি জানান, রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা ও ভাঙচুর সংক্রান্ত। বর্তমানে তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে কোন মামলার ভিত্তিতে গ্রেপ্তার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহত শ্রমিকের স্ত্রী দিলরুবা আক্তারের করা সেই মামলায় শিরীন শারমিন চৌধুরী ছাড়াও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছিল। এই একই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। 
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী-এমপিদের কেউ কেউ গ্রেপ্তার হন। তবে শিরীন শারমিন চৌধুরী আর প্রকাশ্যে আসেননি। ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি যাননি।

রাজনৈতিক জীবনের শুরুতে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে জাতীয় সংসদে প্রবেশ করেন তিনি। পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। নবম সংসদের শেষদিকে জিল্লুর রহমানর মৃত্যুর পর তৎকালীন স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে স্পিকারের পদ শূন্য হয়। এরপর ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে এই দায়িত্ব পালন করেন।




  বিষয়:   Bangladesh politics  Shirine Sharmin case  murder case news  Dhaka arrest news  DB police Bangladesh  political update  শিরীন শারমিন চৌধুরী  হত্যা মামলা  বাংলাদেশ রাজনীতি  ডিবি পুলিশ  গ্রেপ্তার খবর  রংপুর ঘটনা 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy