কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

কুমিল্লা ইপিজেড এলাকায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

2026-04-07T13:55:01+00:00
2026-04-07T13:55:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় শ্রমিকদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১:৫৫ পিএম   (ভিজিট : ১৭৭)
কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট
X

কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা ইপিজেড এলাকার নাসা গ্রুপের শ্রমিকরা। এ ঘটনায় মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, ফলে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম দুর্ভোগে পড়েন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত সূত্র জানায়, আন্দোলনের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে পৌঁছে শ্রমিকদের সড়ক ছাড়ার অনুরোধ জানান। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন শ্রমিক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়।

শ্রমিকদের অভিযোগ অনুযায়ী, নাসা গ্রুপসহ তিনটি প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা পাওনা পরিশোধে বিলম্ব করছে বলে দাবি করেন শ্রমিকরা।
তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি বেপজা কর্তৃপক্ষ সীমিত সংখ্যক ব্যক্তিকে নিয়ে আলোচনায় বসলেও অধিকাংশ শ্রমিকের বিষয়টি সেখানে উপেক্ষিত হয়েছে। শ্রমিকদের দাবি, দ্রুত তাদের পাওনা পরিশোধ করতে হবে, অন্যথায় তারা পুনরায় কঠোর আন্দোলনে নামবেন।

এদিকে শ্রমিকরা অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ চালিয়ে অন্তত ১৫ জনকে আহত করেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, সকাল থেকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সেনাবাহিনী, হাইওয়ে ও জেলা পুলিশ। এসময় তাদের অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানানো হলে তারা পুলিশের ওপর হামলা করে। এসময় পুলিশ তাদের লাঠিচার্জ করে। দুপুর পৌনে ১২টা থেকে যানবাহন চলাচল শুরু করেছে।’

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর আলম খান জানান, চলমান অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। হায়ার পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।





  বিষয়:   কুমিল্লা ইপিজেড  শ্রমিক আন্দোলন  বকেয়া বেতন  মহাসড়ক অবরোধ  ঢাকা চট্টগ্রাম হাইওয়ে  যানজট  নাসা গ্রুপ শ্রমিক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy