নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনেকাটা পড়ে নানার মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৭ এপ্রিল)

2026-04-07T14:40:21+00:00
2026-04-07T14:40:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ২:৪০ পিএম   (ভিজিট : ৪০)
X

নড়াইলের নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার  সময় ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৭ এপ্রিল) সকালে  পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম মোল্যা (৬০)। তিনি উপজেলার চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল লোহাগড়া উপজেলার চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে আকরাম মোল্যা সকালে  নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

এরপর তিনি বিদ্যালয়ে নাতিকে পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরছিলেন আকরাম। এসময় চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি  মারা যান। 

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে মরদেহ ট্রেন লাইনের পাশে রাখা হয়েছে। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে এবং তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy