কাশিয়ানী উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক হলেন ইরিন জামান ইরা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কাশিয়ানী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইরিন জামান ইরা।তাকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন পেশা

2026-04-07T18:39:13+00:00
2026-04-07T18:39:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাশিয়ানী উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক হলেন ইরিন জামান ইরা
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৭৩)
ইরিন জামান ইরা
X

ইরিন জামান ইরা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কাশিয়ানী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইরিন জামান ইরা। তাকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ ও সামাজিক প্রতিষ্ঠান।

গতকাল কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের মোহাম্মদ আম্মার মিয়া অসীমের সহধর্মিনী ইরিন জামান ইরা।

নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “ বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানাধরণের কাজ করছে দলটি। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বকে শক্তিশালী করা এবং উপজেলা মহিলা দলের মূল্য লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই। নারীদের কল্যাণ, সাংস্কৃতিক উন্নয়ন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমার অগ্রাধিকার। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও নারী বান্ধব করতে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, কাশিয়ানী উপজেলা মহিলা দল দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা'র নেতৃত্বে সংগঠনটি আরও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy