প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৮:০১ পিএম (ভিজিট : ২২০)

X
নীলফামারীর সিভিল সার্জন
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ এর অন্যতম লক্ষ্য হচ্ছে 'ওয়ান হেলথ' পদ্ধতির সফল বাস্তবায়ন। মানুষের স্বাস্থ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের চারপাশের পশুপাখি এবং পরিবেশের স্বাস্থ্যও সমান গুরত্বপূর্ণ। এই তিনটি ক্ষেত্র যখন সুরক্ষিত থাকে, তখনই একটি সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব।
উপরোক্ত কথাগুলো বলেছেন নীলফামারীর সিভিল সার্জন ডাক্তার আব্দুর রাজ্জাক।
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মঙ্গলবার সারাদেশের ন্যায় নীলফামারীতে পালিত হল বিশ্ব স্বাস্থ্য দিবস। সিভিল সার্জন অফিসের আয়োজনে দিবসটি পালনে সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার আতিউর রহমান শেখ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু হেনা মোস্তফা কামালসহ আরো অনেকে।