প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:০০ পিএম (ভিজিট : ২৯২)

X
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র চাইলে এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব এবং মঙ্গলবারই সেই রাত হতে পারে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুঁশিয়ারির পর ইরানজুড়ে জঙ্গি বিমান হামলা শুরু হয়েছে বলে জানিয়েছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের জ্যেষ্ঠ সাংবাদিক গাজী আবদুর রশিদ।
আজ বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘জঙ্গি বিমান হামলা শুরু হয়েছে!!! স্টুডিওতে রেকর্ড হচ্ছে ওপরে এফ ৩৫ জঙ্গি বিমান উড়ে বোম্বিং করছে-এমন যদি হয় এটা আমার শেষ মুহূর্তের স্টুডিও! শতভাগ প্রস্তুত মৃত্যুতে! ইরান শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করব-সুনিশ্চিত! আমাকে সবাই ক্ষমা করবেন।’
তিনি জানান, তেহরানজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তার বাসস্থান এলাকার সবাইকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। ব্যাপক হামলার আশঙ্কা করা হচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতেই একটি সভ্যতা (ইরান) সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না।’
আল-জাজিরার এক প্রতিবেদনে ট্রাম্প এমন পরিস্থিতি চান না জানিয়ে বলেন, ‘সম্ভবত সেটাই ঘটতে যাচ্ছে।’
একই সঙ্গে ইরানে সম্পূর্ণ এবং সামগ্রিক শাসনের পরিবর্তন (রেজিম চেঞ্জ) ঘটেছে দাবি করে তিনি বলেন, ‘যদি নেতৃত্ব আরো বুদ্ধিমান ও কম উগ্র হয়, তাহলে সেখানে কিছু ভালো পরিবর্তন ঘটতে পারে।’
ট্রাম্প আরো বলেন, ‘কে জানে? আমরা আজ রাতেই জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে।’
ইরানের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ তুলে তিনি বলেন, ‘৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অধ্যায় অবশেষে শেষ হতে পারে।’