বান্দাইখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি মুদি দোকান ও একটি মেকারের দোকান

2026-04-08T12:23:07+00:00
2026-04-08T12:23:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বান্দাইখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:২৩ পিএম   (ভিজিট : ২৩৪)
X

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি মুদি দোকান ও একটি মেকারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মালামাল পুড়ে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় বাজারে দায়িত্বরত নৈশপ্রহরীরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।


​খবর পেয়ে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।


আগুনে ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী পল্টু শাহা বলেন, দোকানটিই ছিল আমার পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দোকানে থাকা সাদা এলাচ, কালো এলাচ, জিরা, বিড়ির বস্তা, কয়েল, সয়াবিন তেল ও সিগারেটসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল ছিল, যার কিছুই রক্ষা করতে পারিনি। বর্তমানে আমি নিঃস্ব হয়ে পরিবার নিয়ে পথে বসে গেলাম।


​অন্যদিকে মেকার শহিদ জানান, আগুনে তার দোকানের প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ গ্রাহকদের ঠিক করতে দেওয়া ফ্যান, রাইস কুকার, বৈদ্যুতিক তার ও গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠে আবার দাঁড়ানো তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে।


বান্দাইখাড়া বাজার বণিক সমিতির সভাপতি আসলাম হোসেন সজল বলেন, অগ্নিকাণ্ডের এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। গভীর রাতে আগুন লাগায় ব্যবসায়ীরা কিছু বুঝে ওঠার আগেই বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় বাজারের অন্য দোকানগুলো বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং প্রশাসনের কাছে দাবি জানাই যেন অসহায় এই ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হয়।


আত্রাই ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা যাবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy