ইরানে থাকা ‘ইউরেনিয়ামের’ যত্ন নেবো আমরা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়ামের ‘যথাযথ ব্যবস্থা’ করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট

2026-04-08T15:34:09+00:00
2026-04-08T15:34:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানে থাকা ‘ইউরেনিয়ামের’ যত্ন নেবো আমরা: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১৯)
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প
X

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প

তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়ামের ‘যথাযথ ব্যবস্থা’ করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প।
 
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কী হবে, এ বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘সেটির নিখুঁতভাবে ব্যবস্থা নেয়া হবে। তা না হলে আমি মীমাংসা করতাম না।’

এছাড়া, ইরান এখন তাদের পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে ‘বিশ্ব শান্তির জন্য বড় দিন’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। 

নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন! ইরান এটি চায়, তারা যথেষ্ট সহ্য করেছে! একইভাবে, অন্যরাও তাই!’
 
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জট নিরসনে সহায়তা করবে। অনেক ইতিবাচক পদক্ষেপ দেখা যাবে! প্রচুর অর্থ উপার্জন হবে। ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে।’
 
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা সব ধরনের রসদপত্র নিয়ে যাবো এবং সবকিছু যাতে ভালোভাবে চলে তা নিশ্চিত করার জন্য সেখানে অবস্থান করব। আমার দৃঢ় বিশ্বাস, সবকিছু ঠিকঠাকই হবে। যুক্তরাষ্ট্রে আমরা যেমনটা দেখছি, এটাও মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে পারে!!!’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy