রাণীনগরে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

2026-04-08T16:00:03+00:00
2026-04-08T16:00:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাণীনগরে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ৩৫৮)
রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
X

রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

নওগাঁর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 


বুধবার (৮এপ্রিল) শিক্ষার্থীদের আয়োজনে ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রঙ্গণে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন ও সাবেক অভিভাবক সদস্য মোস্তফা ইবনে আব্বাস।


এছাড়া প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক নাজিয়া খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


প্রতিষ্ঠান সূত্র জানায়, এ বছর রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মোট ১২৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।






  বিষয়:   নওগাঁ শিক্ষা খবর  রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়  এসএসসি ২০২৬  বিদায় সংবর্ধনা  কৃতি শিক্ষার্থী সম্মাননা  বিদ্যালয় অনুষ্ঠান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy