ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিশেষ কৃষি জ্বালানি কার্ড বিতরণ শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাবাংলা

ঠাকুরগাঁওয়ে কৃষকদের সুবিধার্থে সরকার বিশেষ কৃষি জ্বালানি কার্ড চালু করেছে। সদর উপজেলা ইউএনও ও কৃষি কর্মকর্তারা উদ্বোধন করেন।

2026-04-08T16:03:36+00:00
2026-04-08T16:03:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঠাকুরগাঁওয়ে কৃষকদের মাঝে বিশেষ কৃষি জ্বালানি কার্ড বিতরণ শুরু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ৪৬)
ঠাকুরগাঁওয়ে কৃষি কাজ নির্বিঘ্ন করতে
X

ঠাকুরগাঁওয়ে কৃষি কাজ নির্বিঘ্ন করতে "বিশেষ কৃষি জ্বালানি কার্ড" সরবরাহের উদ্বোধন করা হয়েছে

ঠাকুরগাঁওয়ে কৃষি কাজ নির্বিঘ্ন করতে "বিশেষ কৃষি জ্বালানি কার্ড" সরবরাহের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা ইউএনও খায়রুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  আবু আব্দুল্লাহ আল মুজাহিদসহ  ইউনিয়ন কৃষি কর্মকর্তাগনসহ অন্যান্যরা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাসিরুল আলম বলেন, তেল সংকটের গুজব ছড়িয়ে যে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে সেখান থেকে কৃষকদের রক্ষা করতে ও তাদের পাশে দাঁড়াতে এই বিশেষ কৃষি জ্বালানি কার্ড এর ব্যবস্থা করেছে সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষকরা যে কোনো পাম্প থেকে প্রয়োজনীয় ডিজেল সরকার নির্ধারিত মূল্যে নিতে পারবেন। তিনি এ প্রশ্নে সকলকে শৃঙ্খলা রক্ষা করতে অনুরোধ করেন। 

প্রধান অতিথি সদর ইউএনও খায়রুল ইসলাম বলেন, কৃষকরা তাদের প্রয়োজনীয় তেল নিতে পারবেন কিন্তু অনুগ্রহ করে কেউ এই তেল টি বিক্রি করবেন না। এটা করা হলে সেটা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।





  বিষয়:   ঠাকুরগাঁও কৃষি খবর  কৃষি জ্বালানি কার্ড  কৃষকদের তেল সুবিধা  সদর উপজেলা  ডিজেল সরবরাহ  কৃষি কার্যক্রম 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy