কুমিল্লায় ভারতীয় মদ-বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লা নগরীর জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় ভারতীয় মদ ও বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোট ৫৪ বোতল বিদেশি মদ জব্দ।

2026-04-08T16:16:06+00:00
2026-04-08T16:16:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় ভারতীয় মদ-বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:১৬ পিএম   (ভিজিট : ৪৬)
কুমিল্লায় ভারতীয় মদ-বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার
X

কুমিল্লায় ভারতীয় মদ-বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিয়ারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে অফিসার ইনচার্জের নেতৃত্বে কোতয়ালী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাজী মো. সালাহ উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি অরণ্যপুর (পূর্বপাড়া) এলাকার গাজী ওবায়দুল হক ও মোছা. আলেয়া বেগমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সালাহ উদ্দিনের দেখানো মতে তার বসতঘরের খাটের নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৪ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি, ১০ বোতল ব্রো কোড বিয়ার, ১৫ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি, ৫ বোতল ছোট বোতলের রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি এবং ৪ বোতল কিংফিশার স্ট্রং প্রিমিয়াম বিয়ার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি পুলিশকে জানান, তিনি ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে মজুদ করে রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






  বিষয়:   কুমিল্লা মাদক অভিযান  জগন্নাথপুর  ভারতীয় মদ জব্দ  বিয়ার জব্দ  মাদক কারবারি গ্রেপ্তার  থানা অভিযান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy