চন্দনাইশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে চট্টগ্রামের

2026-04-08T16:24:39+00:00
2026-04-08T16:24:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ১৪০)
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
X

বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

"উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল)  সকাল ১০টায় উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।

বিকালে উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায় এর  সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় পুরষ্কার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিঠু চৌধুরী, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান প্রমূখ।

এসময় প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সমাপণী অনুষ্ঠানে ​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাজিব হোসেন বলেন, স্মার্ট ও উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আগামী বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর ও বিজ্ঞান মনস্ক হতে হবে। এই ধরণের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তুলবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হবে শিক্ষার্থীরা।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. রাজিব হোসেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy