মান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের দাবি সংসদে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁ জেলায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে মহান জাতীয় সংসদে।

2026-04-08T16:33:05+00:00
2026-04-08T16:33:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের দাবি সংসদে
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ পিএম   (ভিজিট : ২৬)
মান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের দাবি সংসদে
X

মান্দায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের দাবি সংসদে

নওগাঁ জেলায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে মহান জাতীয় সংসদে। বুধবার (৮ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনে মান্দা উপজেলায় একটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে নওগাঁ জেলায় প্রায় ৪ হাজার ৫০০ জন এবং শুধুমাত্র মান্দা উপজেলাতেই প্রায় ৪৫০ থেকে ৫০০ জন পল্লী চিকিৎসক রয়েছেন। যাদের একটি বড় অংশই কোনো ধরনের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।

সংসদে প্রশ্নোত্তর পর্বে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “স্থানীয় পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানে পল্লী চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। তবে যথাযথ প্রশিক্ষণের অভাবে সেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা গেলে গ্রামীণ জনগোষ্ঠী আরও নিরাপদ ও কার্যকর স্বাস্থ্যসেবা পাবে।”

এ সময় তিনি মান্দায় দ্রুত একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি তুললে স্বাস্থ্যমন্ত্রী ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত সময়ের মধ্যে এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হলে গ্রামীণ স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়নে তা মাইলফলক হিসেবে কাজ করবে। এর ফলে সাধারণ মানুষ হাতুড়ে চিকিৎসার ঝুঁকি থেকে মুক্তি পাবে এবং প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy