ঈশ্বরদীতে শিশুকে অপহরণের চেষ্টা, যুবক আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে

2026-04-08T18:19:21+00:00
2026-04-08T18:19:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে শিশুকে অপহরণের চেষ্টা, যুবক আটক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৪৭)
X

পাবনার ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ঢুলটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সিনথিয়া (৯) উপজেলার বাঘহাছলা এলাকার আফজাল হোসেনের মেয়ে এবং দুবলাচাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যাওয়ার পথে অভিযুক্ত আলামিন (৩৪) শিশুটির পথরোধ করে তাকে প্রলোভন দেখিয়ে পাশের মাঠের দিকে নেওয়ার চেষ্টা করে। এ সময় সিনথিয়া দৌড়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। পরে শিক্ষক ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে শনাক্ত করেন।

সিনথিয়া জানায়, এর আগেও ওই ব্যক্তি তাকে দুইবার কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

ঘটনার পর শিশুটির স্বজন ও স্থানীয়রা অভিযুক্তকে ধাওয়া করলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ঢুলটি এলাকায় তাকে আটক করা হয়। পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় নিয়ে যান।

সিনথিয়ার দাদা বাদশা অভিযোগ করে বলেন, তার নাতনিকে অপহরণের চেষ্টা করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, আলামিন নামের এক ব্যক্তিকে আটকের বিষয়টি তারা জেনেছেন। তবে এটি অপহরণের চেষ্টা কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির অভিভাবকদের থানায় ডাকা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy