আফজাল নাছের আবারও চার দিনের রিমান্ডে

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

পল্টনে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছেরকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

2026-04-08T18:59:35+00:00
2026-04-08T18:59:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আফজাল নাছের আবারও চার দিনের রিমান্ডে
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৪৩)
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছের
X

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছের

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে রাজধানীর পল্টনে বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) তদন্তকারী কর্মকর্তা ডিএমপির স্পেশাল অপারেশন টিমের উপপরিদর্শক মো. তোফাজ্জেল হোসেন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে মাথায় হেলমেট ও হাতে হাতকড়া পরিয়ে এজলাসে হাজির করা হয় আফজাল নাছেরকে। এরপর বেলা ২টা ৪৮ মিনিটের দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, আসামি ফ্যাসিস্টের কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মামলার বিস্তারিত তথ্য উদঘাটনে রিমান্ড প্রয়োজন।

আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবী মো. হেলাল উদ্দীন। তিনি বলেন, আফজাল নাছের ২০০৮ সালে চাকরি থেকে বরখাস্ত হন। তিনি ফ্যাসিস্টের সুবিধাভোগী নন। এ মামলায় তাঁর নাম ছাড়া আর কিছু নেই। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বেলা ২টা ৫২ মিনিটের দিকে আফজাল নাছেরকে হাজতখানায় নেওয়া হয়।

এর আগে আফজাল নাছের জুলাই আন্দোলনের সময় মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে ছিলেন। গত রবিবার সেই রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ওই দিন আদালত তাঁকে এ মামলায় তিন দিনের রিমান্ডে পাঠান।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও মকবুল নামে দলের এক কর্মীকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়। বাদী মাহফুজার রহমান ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় মামলাটি করেন।




  বিষয়:   আফজাল নাছের  ডিজিএফআই  পল্টন মামলা  বিএনপি কর্মী হত্যা  ঢাকা আদালত  রিমান্ড সংবাদ  বাংলাদেশ রাজনীতি 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy