বৈরুতসহ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, শতাধিক হতাহত

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের ব্যাপক হামলায় শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছেন।

2026-04-08T19:21:14+00:00
2026-04-08T19:21:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৈরুতসহ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, শতাধিক হতাহত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:২১ পিএম   (ভিজিট : ৫২)
লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের দক্ষিণাঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল।
X

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের দক্ষিণাঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল।

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের দক্ষিণাঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। 

আজ বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে ১০ মিনিটের ব্যবধানে একসঙ্গে অসংখ্য জায়গায় হামলা চালায় দখলদাররা। এতে কয়েক মিনিটের মধ্যেই লেবাননে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন এই হতাহতের তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এত মানুষ আহত ও নিহত হয়েছেন যে হাসপাতালগুলোতে আর রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না।

তিনি সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “বৈরুতে ও অন্যান্য জায়গায় ইসরায়েলের হামলার কারণে হাসপাতালগুলো শহিদ ও আহত মানুষে ভরে উঠেছে।”

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরায়েল এখন তাদের প্রতিরক্ষাবিহীন বেসামরিক নাগরিকদের হত্যা শুরু করেছে।

তিনি বলেন, “ইসরায়েল যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করছে। পাশাপাশি তারা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের নীতিগুলোকেও চরম অবজ্ঞা করছে, যা তারা কোনোকালেই মেনে চলেনি।”

“লেবাননের সকল মিত্রদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, সম্ভাব্য সকল উপায়ে এই আগ্রাসন বন্ধে আমাদের সহায়তা করুন।”

রেডক্রস জানিয়েছে, ইসরায়েলি হামলার পর তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বিভিন্ন জায়গায় আহত ও নিহতদের উদ্ধার করতে গেছে।

আজ বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। এ সময় বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি তাদের মিত্ররাও যুদ্ধ বন্ধ করবে। কিন্তু ইসরায়েল এ শর্ত মানেনি। তারা লেবাননে হামলা করেই যাচ্ছে। এরমধ্যে সর্বশেষ ব্যাপক হামলা চালিয়ে শত শত মানুষকে হত্যা ও আহত করেছে তারা।




  বিষয়:   Middle East Conflict  Lebanon News  Israel Attack  Beirut News  War Update  International News  ইসরায়েল হামলা  লেবানন যুদ্ধ  বৈরুত খবর  মধ্যপ্রাচ্য সংকট  আন্তর্জাতিক সংবাদ  রেডক্রস  আলজাজিরা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy