ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেকে চিকিৎসকদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

অনলাইন ডেস্ক

রাজধানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জরুরি বিভাগ বন্ধ করা হয়েছে।

2026-04-08T19:29:27+00:00
2026-04-08T19:29:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে ঢামেকে চিকিৎসকদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ৩৫)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সঙ্গে  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের ভাষ্যমতে, বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসার জন্য জরুরি বিভাগে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) লিখে দেন। তবে কাঙ্ক্ষিত ওষুধ সরকারিভাবে হাসপাতালে সরবারাহ না থাকায় ওই শিক্ষার্থীকে তা বাইরে থেকে কিনে আনার পরামর্শ দেয়া হয়।

এর কিছুক্ষণ পর ওই শিক্ষার্থী তার বেশ কয়েকজন সহপাঠীকে নিয়ে পুনরায় হাসপাতালে ফিরে আসেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের অভিযোগ ছিল, চিকিৎসকের লিখে দেয়া ওষুধ বাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীরা চিকিৎসকদের ওপর চড়াও হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোনো একটি বিষয়কে কেন্দ্র করে ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ‘ওষুধ কেনাকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’




  বিষয়:   Dhaka News  DU Students  DMCH Hospital  Conflict News  Emergency Service  Bangladesh Update  ঢাকা বিশ্ববিদ্যালয়  ঢামেক  চিকিৎসক সংঘর্ষ  শিক্ষার্থী আন্দোলন  ঢাকা খবর  হাসপাতাল জরুরি বিভাগ  বাংলাদেশ সংবাদ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy