ত্রিশালে হত্যা মামলায় এক পরিবারের ৫ আসামির যাবজ্জীবন

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর এলাকার বাসিন্দা আল আমিন হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছে আদালত। তারা সবাই

2026-04-08T21:22:47+00:00
2026-04-08T21:22:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রিশালে হত্যা মামলায় এক পরিবারের ৫ আসামির যাবজ্জীবন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৭৪)
এক পরিবারের ৫ আসামি
X

এক পরিবারের ৫ আসামি

ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুর এলাকার বাসিন্দা আল আমিন হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছে আদালত। তারা সবাই উপজেলার মোক্ষপুর এলাকার সেনের চকপাড়া গ্রামের এক পরিবারের সদস্য।  

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষনা করেন।  

দন্ডপ্রাপ্তরা হলেন- চকপাড়া গ্রামের বাসিন্দা মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১), তার ভাই জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা (৪৬), আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮) এবং জসিম উদ্দিনের ছেলে রিয়াদ (২৫)।  

আদালত সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২৩ সালের ১৯ জুন প্রবাসী কামরুজ্জামান ছেলে আল আমিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদি হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা করে। ওই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন, যুক্তি-তর্ক-শুনানি ও বিভিন্ন মামলার আদেশের বিবেচনায় আদালতের বিজ্ঞ বিচারক হত্যাকান্ডের ঘটনায় আসামিদের যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়।  

এছাড়াও আসামি জসিম উদ্দিন ভিকটিম নুরজাহানকে হত্যার চেষ্টায় আঘাত করায় ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়। একই সঙ্গে আসামি জসিমের বিরুদ্ধে ৩২৪ ধারা প্রমাণিত হওয়ায় ১ বছরের সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয় বিচারক।

অপরদিকে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি আ: রশিদ, রিয়াদ ও হুরেনা খাতুনের বিরুদ্ধে ৩২৩ ধারা প্রমাণিত হওয়ায় ১ বছরের সশ্রম কারাদন্ডসহ ১ হাজার অর্থদন্ড করা হয় এবং অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রায়ে সকল দন্ড একসঙ্গে চলবে বলেও জানান বিচারক।  

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাস্ট্র পক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন। তিনি বলেন- আদালতের আদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, আসামি পক্ষে এই মামলাটি পরিচালনা করেন ময়মনসিংহ জেলা আইনজহীবী সমিতির অ্যাডভোকেট আবুল কালাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy