মুকসুদপুরে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উপজেলা ক্রীড়া সংস্থার একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের ১০ মার্চ ২০২৬

2026-04-08T21:27:45+00:00
2026-04-08T21:27:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন
মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৬৭)
উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি
X

উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উপজেলা ক্রীড়া সংস্থার একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের ১০ মার্চ ২০২৬ তারিখের পত্র (নং- ৩৪.০৩.০০০০.০০৪.০১.০০০৫.২২-১৯৩) অনুযায়ী এ কমিটি গঠন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির স্বাক্ষরিত এক আদেশে গত ৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরকে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ মো. সাইফুল ইসলাম পান্নুকে সদস্য সচিব করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দিন আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইউম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ে খেলাধুলার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলার লক্ষ্যে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী দিনে উপজেলা পর্যায়ে ক্রীড়া উন্নয়ন, প্রতিযোগিতা আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy