শান্তিগঞ্জে উথারিয়া ফসল রক্ষা বাঁধ কর্তন: পরিদর্শনে জেলা প্রশাসক

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের উথারিয়া ফসল রক্ষা বাঁধের আশপাশে জলববদ্ধতা নিরসনে আস্তমা গ্রামের কতিপয় কৃষক উথারিয়া

2026-04-08T21:47:46+00:00
2026-04-08T21:47:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে উথারিয়া ফসল রক্ষা বাঁধ কর্তন: পরিদর্শনে জেলা প্রশাসক
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:৪৭ পিএম   (ভিজিট : ৯৪)
পরিদর্শনে জেলা প্রশাসক
X

পরিদর্শনে জেলা প্রশাসক

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের উথারিয়া ফসল রক্ষা বাঁধের আশপাশে জলববদ্ধতা নিরসনে আস্তমা গ্রামের কতিপয় কৃষক উথারিয়া বাঁধ কর্তন করার অভিযোগে তাৎক্ষণিক ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া। 

তিনি বুধবার দুপুর সাড়ে ১২ টায় শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের উথারিয়া ফসল রক্ষা বাঁধের আস্তমা গ্রামের কতিপয় কৃষকদের দ্বারা উথারিয়া বাঁধ কর্তন করা বাঁধ পরিদর্শন করেন। 

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোহাম্মদ শামসুদ্দোহা, শান্তিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. আহসান হাবিব, থানার ভারপ্রাপ্ত অফিসার মো. অলিউল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান সহ কৃষক প্রতিনিধি সহ স্থানীয় লোকজন। 

ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, স্থানীয় প্রশাসনকে অবগত না করে যে বা যাহারা বাঁধ কেটেছেন। তারা অপরাধ করেছেন। তাদেরকে চিহ্নিত করে রাখা হবে। বাঁধটি কেটে ফেলার কারণে বাঁধটি দুর্বল হয়ে গেছে। আগাম বন্যা হলে বাঁধটি ঝুঁকিপূর্ণ থাকবে। বাঁধের আশপাশে যা দেখেছি সবকটিই জলমহাল। কৃষকদের এধরণের ঝুকি নেওয়া ঠিক হয় নাই। আগাম বন্যায় এবাঁধের কোন ক্ষয়ক্ষতি হলে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। আগামী ২/৩ দিনের মধ্যে কেটে ফেলা বাঁধ মেরামত করে দ্রুত প্রতিবেদন দাখিল করার জন্য স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। 

তিনি বলেন, আগামী দিনে দেখার হাওরের পানি নিষ্কাশনের জন্য উথারিয়া বা সুবিধাজনক স্থানে একটি স্লুইসগেইট নির্মাণ করা হবে। যাতে আগামী দিনে কৃষকদের ফসলের কোন ক্ষতি না হয়।  আমরা আশা করবো পানি উন্নয়ন বোর্ড এধরণের পরিকল্পনা রাখবেন এবং সামনের মৌসুমে যেন পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্লুইসগেইটের সুফলটা কৃষকরা পান। পানি উন্নয়ন বোর্ড এ উদ্যোগ নিবেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy