সাঁথিয়ায় চাঁদা না পেয়ে ইউনিয়ন উদ্যোক্তাকে মারপিট

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের পরিচালক( ইউনিয়ন উদ্যোক্তা) আনোয়ার হোসেনকে ৮ এপ্রিল বুধবার দুপুরে চাঁদা

2026-04-08T22:20:36+00:00
2026-04-08T22:20:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় চাঁদা না পেয়ে ইউনিয়ন উদ্যোক্তাকে মারপিট
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:২০ পিএম   (ভিজিট : ৭৮)
চাঁদা না পেয়ে ইউনিয়ন উদ্যোক্তাকে মারপিট
X

চাঁদা না পেয়ে ইউনিয়ন উদ্যোক্তাকে মারপিট

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের পরিচালক( ইউনিয়ন উদ্যোক্তা) আনোয়ার হোসেনকে ৮ এপ্রিল বুধবার দুপুরে চাঁদা না দেওয়ায় অফিসের মধ্যে ঢুকে বেদম মারপিট করেছেন গৌরীগ্রামের মোহাতাব উদ্দিনের ছেলে সন্ত্রাসী চাঁদ আলী। 

জানা যায়, প্রায় এক বছর আগে সন্ত্রাসী চাঁদ আলী উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের পরিচালক (ইউনিয়ন উদ্যোক্তা) আনোয়ার হোসেন এর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।আনোয়ার হোসেন চাঁদা না দেওয়ায় তাকে ওই সময় মারপিট করে ও ভয়ভীতি দেখান সন্ত্রাসী চাঁদ আলী।একবছর আগে সে ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দেন চাঁদ আলীকে। ৫০ হাজার টাকা চাঁদা পেয়ে সন্ত্রাসী চাঁদ আলী কিছুদিন শান্ত থাকলেও পূনরায় আবার চাঁদার জন্য আনোয়ারকে ভয়ভীতি দেখাতে থাকে। তারই ধারাবাহিকতায় এপ্রিল মাসের প্রথম থেকেই প্রতিদিন আনোয়ারকে ভয়ভীতি দেখাতে থাকে সন্ত্রাসী চাঁদ আলী। ৭ এপ্রিল আনোয়ারকে সন্ত্রাসী চাঁদ আলী বলেন তুই আগামী কালকের মধ্যে বাদবাকি সাড়ে ৪ লাখ টাকা না দিলে অফিসে আসলে তোকে মেরে ফেলবো। 

বুধবার দুপুরে ইউনিয়ন উদ্যোক্তা আনোয়ার হোসেন চাঁদা দেওয়ায় অস্বীকার করলে অফিসের মধ্যে ঢুকে বেদম মারপিট, গলায় থাকা আট আনি স্বর্নের চেইন মালা কেড়ে নিয়ে স্মার্ট ফোন আছাড় দিয়ে ভেঙে দেয় গৌরীগ্রামের মোহাতাব উদ্দিনের ছেলে সন্ত্রাসী চাঁদ আলী। অফিস স্টাফ ও এলাকার লোকজন আনোয়ারের চিৎকারে এগিয়ে এলে সন্ত্রাসী চাঁদ আলী পালিয়ে যায়। 

গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের পরিচালক( ইউনিয়ন উদ্যোক্তা) আনোয়ার হোসেন বলেন, সন্ত্রাসী চাঁদ আলী প্রায় একবছর আগে থেকে আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।আমি চাঁদা না দেওয়ায় সে আমাকে  মারপিট করে। আমি ভয়ে তাকে ৫০ হাজার টাকা চাঁদা দিলে সে কিছুদিনের জন্য শান্ত থাকে। ৫০ হাজার টাকা চাঁদা দেওয়ার কিছুদিন পর থেকেই সে আবার চাঁদা নেওয়ার জন্য আমাকে ভয়ভীতি দেখাতে থাকে। সে আমাকে কালকে বলছে যে তুই টাকা ছাড়া ইউনিয়ন পরিষদে ঢুকলেই তোকে মেরে ফেলবো। আজকে আমি ইউনিয়ন পরিষদের অফিসে বসে কাজ করতেছি। কোন কিছু বুঝিয়ে ওঠার আগেই আমাকে মারপিট শুরু করে সন্ত্রাসী চাঁদ আলী। আমার গলায় থাকা আট আনি স্বর্নের চেইন মালা কেড়ে নিয়ে আমার স্মার্ট ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলে। অফিস স্টাফ এবং আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী চাঁদ আলী পালিয়ে যায়। থানায় মৌখিক অভিযোগ দেওয়া হয়েছে। চিকিৎসা নিয়ে  লিখিত অভিযোগ দেবো।

চাঁদ আলীর মুঠোফোনে বারবার ফোন দিলে সে ফোন কেটে দেন।

গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহাব আলী বলেন, আমি আজকে ইউনিয়ন পরিষদে যায়নি তাই ঘটনা সম্পর্কে কিছু জানিনা।আপনারা আসেন বসে মিমাংসা করে দেবনে।

সাঁথিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy