নাচোলে দুর্ঘটনায় আহত শ্রমিক সাব্বিরকে আর্থিক সহায়তা

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

একটি দুর্ঘটনা মুহূর্তেই ওলটপালট করে দিয়েছিল তরুণ নির্মাণ শ্রমিক সাব্বির হোসেনের জীবন। কিন্তু সেই ঘোর অন্ধকারে আশার প্রদীপ

2026-04-09T11:53:46+00:00
2026-04-09T11:53:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে দুর্ঘটনায় আহত শ্রমিক সাব্বিরকে আর্থিক সহায়তা
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৩ এএম   (ভিজিট : ২২৬)
X

একটি দুর্ঘটনা মুহূর্তেই ওলটপালট করে দিয়েছিল তরুণ নির্মাণ শ্রমিক সাব্বির হোসেনের জীবন। কিন্তু সেই ঘোর অন্ধকারে আশার প্রদীপ হয়ে দাঁড়িয়েছে নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। বুধবার (৮ এপ্রিল) বিকেলে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে এক আবেগঘন পরিবেশে সাব্বিরের  জন্য আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

​নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পুকুরিয়া চন্ডী খড়িবনা গ্রামের সেলিম উদ্দীনের ছেলে সাব্বির হোসেন। পেশায় একজন দক্ষ নির্মাণ শ্রমিক। প্রতিদিনের মতো সেদিনও একটি ভবনের নির্মাণ কাজ করছিলেন তিনি। কিন্তু কাজের এক পর্যায়ে যান্ত্রিক ত্রুটির কারণে ব্রান্ডিং মেশিনে জড়িয়ে যায় তার বাম হাত। মুহূর্তের ব্যবধানে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হাতটি।

​দুর্ঘটনা পরবর্তী সময়ে অসহ্য যন্ত্রণা আর কর্মক্ষমতা হারানোর শঙ্কায় সাব্বিরের পরিবার যখন দিশেহারা, তখন তাদের সহায়তায় এগিয়ে আসে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।

নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন রাজশাহীর অর্থায়নে এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগিতায় সাব্বিরের হাতে ৪০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাব্বিরের এই কঠিন সময়ে সমাজের বিত্তবান ও সংগঠনগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিমুল হক (সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা)।

​বিশেষ অতিথি ছিলেন, মনিরুল ইসলাম (উপদেষ্টা ও আমীর, নাচোল পৌর জামায়াত)। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম (জেলা অফিস সম্পাদক)। 

​অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাহিদুর রহমান (সেক্রেটারি, নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন)।

​উপদেষ্টা মনিরুল ইসলাম বলেন, ৩ শতাধিক শ্রমিকের আস্থার প্রতীক নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। বর্তমানে ৩ শতাধিক সদস্যের এক বিশাল পরিবার। তাদের লক্ষ্য কেবল শ্রমিকদের অধিকার রক্ষা করা নয়, বরং বিপদে-আপদে একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো।

প্রধান অতিথি মনিমুল হক বলেন, ​"শ্রমিকরা হলো উন্নয়নের কারিগর। তাদের ঘামে গড়ে ওঠে অট্টালিকা। অথচ তারা যখন দুর্ঘটনায় পড়ে, তখন তাদের পাশে দাঁড়ানোর মানুষ খুব কম থাকে। আমরা আমাদের সাধ্যমতো সাব্বিরের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও আমাদের ইউনিয়নের সদস্যদের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

সভাপতি আজিজুল হক বলেন, একটি সুন্দর আগামীর প্রত্যাশা সাব্বিরের বিচ্ছিন্ন হয়ে যাওয়া হাত হয়তো ফিরে আসবে না, কিন্তু এই মানবিক সহায়তা তাকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে। পরিবার ও সংগঠনের সদস্যদের চোখেমুখে ছিল কৃতজ্ঞতার ছাপ। এই উদ্যোগ প্রমাণ করে যে, ঐক্যবদ্ধ থাকলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।

​নির্মাণ শ্রমিক ইউনিয়নের এই মানবিক কার্যক্রম নাচোলে অন্য যেকোনো সামাজিক ও পেশাজীবী সংগঠনের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy