কুতুবদিয়ায় পাইলটকাটা খাল উদ্ধার অভিযান | অবৈধ দখল উচ্ছেদ

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধভাবে দখলকৃত পাইলটকাটা খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাকিব উল আলম।

2026-04-09T13:00:42+00:00
2026-04-09T13:00:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুতুবদিয়ায় অবৈধ দখলকৃত পাইলটকাটা খাল উদ্ধার করল উপজেলা প্রশাসন
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:০০ পিএম   (ভিজিট : ১০৫)
কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের খাল উদ্ধার অভিযান
X

কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের খাল উদ্ধার অভিযান

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার অবৈধভাবে দখলকৃত পাইলটকাটা খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপজেলার কৈয়ারবিল সেন্টার পাড়ার পূর্ব পাশের দখলকৃত খালটি দখলমুক্ত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি প্রবাহমান খাল হলেও কিছু ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে দখল করে রেখেছিল। এতে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিকাজে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

উপজেলা প্রশাসন জানায়, খালটি দখল বা ভরাট হয়ে গেলে এলাকার কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতো। তাই জনস্বার্থে খালটি উদ্ধার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।





  বিষয়:   কুতুবদিয়া  খাল উদ্ধার  পাইলটকাটা খাল  কক্সবাজার উপজেলা প্রশাসন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy