প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:৪৯ পিএম (ভিজিট : ২৯)

X
কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধভাবে দখলকৃত পাইলটকাটা খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধভাবে দখলকৃত পাইলটকাটা খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব উল আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে কৈয়ারবিল সেন্টার পাড়ার পূর্ব পাশের খালটি দখলমুক্ত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব উল আলম বলেন, এটি একটি প্রবাহমান খাল। কতিপয় ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। এটি দখল বা ভরাট হলে এলাকার কৃষি কাজ ব্যাহত হবে। তাই আমরা উপজেলা প্রশাসন খালটি দখলমুক্ত করলাম। আমাদের এই অভিযান উপজেলা ব্যাপী আগামীতেও অব্যাহত থাকবে।
এ অভিযানে, থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটিদল উপস্থিত ছিলেন।