অনলাইন–অফলাইন মিলিয়ে নতুন ক্লাস রুটিন, সপ্তাহে ৬ দিন শিক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

শিক্ষার্থীদের জন্য নতুন ক্লাস সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইন ক্লাস চালু হবে বলে জানিয়েছেন মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

2026-04-09T14:00:42+00:00
2026-04-09T16:13:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০০ পিএম  আপডেট: ০৯.০৪.২০২৬ ৪:১৩ পিএম  (ভিজিট : ২৩৪)
X

শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, ‘রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।’

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

অনলাইন ক্লাস মহানগর ও মেট্রপলিটন এলাকার কিছু স্কুলে হবে বলে জানান মন্ত্রী। এ সিদ্ধান্ত আগামী সোমবার থেকে বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইন ক্লাস শুরু করবেন।’

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘সব প্রতিষ্ঠানকে এটিতে বাধ্য করা হচ্ছে না।এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধ্স নামে।’




  বিষয়:   অনলাইন ক্লাস সময়সূচি  অফলাইন ক্লাস রুটিন  শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ  নতুন শিক্ষা ব্যবস্থা  আ ন ম এহছানুল হক মিলন  স্কুল ক্লাস রুটিন 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy